ভাষার ঐকায়ন ও পৃথকায়নঃ তঞ্চঙ্গ্যা উত্তরাধিকার প্রশ্ন

ড. মনিরুজ্জামান (সাবেক বিভাগীয় প্রধান, বাংলা ভাষা ও সাহিত্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) ১। ভূমিকাঃ ভাষার আন্তঃসম্পর্ক, বিভিন্নতা ও আকস্মিক মিল রবীন্দ্রনাথের একটা বাণী আছে যে, জীবনের ধন কিছুই যায় না ফেলা ‘। এটা ভাষাতত্ত্বেও প্রযোজ্য। বিশেষত তুলনার ক্ষেত্রে। বিষয়টা তঞ্চঙ্গ্যা চাকমা ভাষার আলোচনার ক্ষেত্রে বিচারযোগ্য কিনা আমরা এখানে…






